× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যশোরে বাস দুর্ঘটনায় চালক নিহত, আহত ৬জন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
বাস দুর্ঘটনায় চালক নিহত

যশোর প্রতিনিধি: যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে বাস দুর্ঘটনায় বাস চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
আজ ১২ই ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কায় দেয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস চালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে। আহতরা হলেন খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদা উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ,  যশোর সদর উপজেলার জোদরহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল ওচৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।
দুর্ঘটনায় আহত রিপন জানান, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাসে তারা গন্তব্যে যাচ্ছিলেন। বাসটি পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা দেয়।
তিনি আরো জানিয়েছেন, চালক ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, ভোরে ৭জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে বাসের চালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০মিনিটে মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। প্রয়োজনে তাদের রেফার করা হবে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..