× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

যশোরে জেলা বিএনপির বিক্ষোভ

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার সকালে শহরের টাউন হল ময়দান থেকে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার জোর করে ক্ষমতা দখল করে জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনকল্যাণে কোনো কাজ না করে উল্টো তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনদুর্ভোগ বাড়াচ্ছে। সাবু বলেন, ফ্যাসিস্ট এ সরকার এখন আর জনগণের ভোটের প্রত্যাশা করে না। পুলিশ ও বিভিন্ন বাহিনীর সহায়তায় ক্ষমতা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চায়। এজন্য সারাবিশ্বে যখন তেল গ্যাস বিদ্যুতের দাম কমছে, তখন এ অবৈধ সরকার দেশের মানুষের মতামত ছাড়াই দাম বৃদ্ধি করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে।

সমাবেশ থেকে তিনি অবিলম্বে তেল গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার উচ্চারণ করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি, আনসারুল হক রানা, আব্দুর রাজ্জাক, ছাত্রদলনেতা নাসির উদ্দীন নাসু, জহুরুল হক শিমুল, রেজানুল ইসলাম খান রিয়েল, শরিফুল ইসলাম হ্যাট্রিক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..