× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

যশোরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধি:বিকল্প রাস্তায় ও শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া তিন চাকার যান  মহাসড়কে চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিভিন্ন দাবিতে যশোরের ছয়টি শ্রমিক সংগঠন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসিমন স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে সাত দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো— বিকল্প ব্যবস্থা না করে মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে ডিভাইডার নির্মাণ, নদীপথ ও রেলপথ উন্নয়নে গৃহীত প্রকল্পসমূহ দ্রত বাস্তবায়ন, সবস্থানে গণপরিবহন ব্যবস্থা চালু, তিন চাকার গাড়ির সনদপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান, জব্দ করা যানবাহন ফেরত এবং রাস্তায় চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন জাতীয় শ্রমিক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি নাজিমউদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর ফিরোজ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক নূর আলম ও জাতীয় শ্রমিক গণতান্ত্রিক ফেডারেশনের সদস্য জাহিদ হাসান।


এ ক্যটাগরির আরো খবর..