× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যশোরে করোনা শনাক্তের হার উর্ধ্বমুখি

Dutta
হালনাগাদ: রবিবার, ১৩ জুন, ২০২১

যশোর প্রতিনিধি: যশোরে করোনা শনাক্তের হার এখনও উর্ধ্বমুখি। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার ৪২ শতাংশ। মারা গেছেন তিনজন। গতকাল শনাক্তের হার ছিল ২৭ শতাংশ। এদিকে যশোর জেনারেল হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ বেড়েছে। স্বাস্থ্যবিভাগ বলছে চিকিৎসা নিশ্চিত ও করোনা নিয়ন্ত্রন করতে সবধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ৩৪১জনের নমুনা পরীক্ষা করে ১৪৪জনের করোনা শনাক্ত হয়েছে। মে মাসের তুলনায় জুন মাসে শনাক্তের হার অনেক বেশি। যা সংশ্লিষ্টদের উদ্বেগে ফেলেছে। বিশেষ করে কয়েকদিন ধরে যশোর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ বেড়েছে। মাত্রা ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে দ্বিগুন রোগী ভর্তি রয়েছে। এদিকে করোনা ডেডিকেটেড ইউনিটও পূর্ণ হওয়ার পথে। ৮০ শয্যার এ ওয়ার্ডে বর্তমানে ৬৩জন ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩জন। এর মধ্যে একজজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর দুইজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
এদিকে করোনার উর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও মানুষের চলাচল পূর্বের মতই রয়েছে। স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না ঠিকমত। ফলে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান স্থানীয়দের।
এদিকে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, সংক্রামন প্রতিরোধে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা কার্যকমও জোরদার করা হয়েছে। রোগীর একটু চাপ থাকলেও তা সামাল দিতে সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..