× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যশোর কেন্দ্রীয় কারাগারের ৬টি কোয়ার্টার ঘর আগুনে ভস্মিভূত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
কারাগারের কোয়ার্টার

যশোর প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারের ভিতরে কারারক্ষীদের একটি কোয়ার্টার আগুন পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনে ওই কোয়ার্টারের ৬টি ঘরই পুড়ে গেছে। অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও ঘর থেকে কোন মালামাল বের করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আজ ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন যশোরে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এছাড়া পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেনে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দাবানলের মত ছড়িয়ে পড়ে। ঘর থেকে নারী ও শিশুরা দৌড়েগ বেরিয়ে যায়। তবে আগুনে তাদের সহায় সম্বল সব পুড়ে গেছে। তারা নিঃস্ব হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, খবর পেয়ে তারা ৪টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। কিভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি।

এদিকে জেলর তুহিন কান্তি খান দ্যা নিউজকে জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। ৬টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের রাতযাপন ও খাবারের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি নির্ধারণ ও আগুনের সূত্রপাত উদঘাটনে একটি কমিটি গঠণ করা হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..