× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যশোর কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন, ৫০লাখ টাকার ক্ষতি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Market-fire.jpg

যশোর প্রতিনিধিঃ যশোর টাউন হল মাঠের কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত রাত ১১টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপক দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ আগুনে ১৬টি দোকান মালামালসহ ভষ্মীভূত হয়েছে। ব্যাপক ক্ষতির শিকার ব্যবসায়ীরা এসময় আহাজারি করছিলেন।
যশোর ফায়ার সার্ভিসের  সহকারী পরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে রাত ১১টা ৩৫ মিনিটে তারা ঘটনাস্থলে আসেন। যশোর ও বাঘারপাড়ার ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে পারবেন বলে তিনি জানান। স্থানীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক  শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা জানান, তাদের সর্বস্ব গেছে। ঈদ উপলক্ষেও তারা পোশাক তুলেছিলেন। ১৬টি দোকানের সকল মালমালই পুড়ে গেছে।
ব্যবসায়ীরা দাবি করেন, সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর কবীর সুমন জানান, এ মার্কেটে শতাধিক দোকান রয়েছে।ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত প্রয়োজনীয় সহায়তা করা হবে


এ ক্যটাগরির আরো খবর..