মৌলভীবাজার জেলায় বিশেষ অভিযানে জামায়াতের সভাপতিসহ আটক-১৫

মাহমুদ খান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় জামায়াতের ১৫জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ ডিসেম্বর) দিবাগতরাতে তাদেরকে আটক করা হয়।মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত কওে জানান তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলার রয়েছে।

আটকৃতরা হলেন, মৌলভীবাজার মডেল থানায়, সাবেক শিবিরের সভাপতি আহমেদ ফারুক (৪০),জেলা জামায়াতের সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন (৫০),জেলা শিবিরের সদস্য মো: মাহমুদুর রহমান (২৬),জেলা জামায়াতের সদস্য আব্দুল করিম (৩৫),শিবির সদস্য মনির আহম্মদ (২২),কুলাউড়া থানায় সাজ্জাদ আহম্মদ শাকিল (২০),জামিলুর রহমান (২২),আসাদ আহম্মদ (২৭),ছাত্র শিবির সদস্য পারভেজ আহমদ (২৫) ছাত্র শিবির সদস্য জনি মিয়া (২৭),জুড়ী থানায় সাগরনাল ইউনিয়নের জামায়াতের সভাপতি মুকিত মিয়া (৪০) ও ফুলতলা ইউনিয়নের জামায়াতের সভাপতি মো: ফরিদ মিয়া (৪৫) ও রাজনগর থানায় জামায়াতের টেংরা ইউনিয়নের সভাপতি মরতুজ আলী (৪৫)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।