× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকায় মোবাইল টেলিফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. হাসিদ মিয়া (৩০)। তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা সারুলিয়া বাজার এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে।

হাসিদ মিয়ার ভাইয়ের ছেলে মো. মোস্তাক  জানিয়েছেন, ডেমরার আজিজ মিয়া মেসে থাকতেন তাঁর চাচা। গত রাতে শোয়ার সময় মোবাইল টেলিফোনে চার্জ দিতে যান হাসিদ মিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক হাসিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসিদ মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঘাইকান্দী গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, হাসিদ মিয়ার মৃত্যুর খবরটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তাঁর মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..