× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরের ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :ইউনিয়ন পরিষদের সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদানসহ ৩ দফা দাবিতে মেহেরপুরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১০টার দিকে মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী (বাপসা) সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে ইউনিয়ন পরিষদের সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদান,

বেতন- ভাতাসহ যাবতীয় সুবিধাদির শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান ও ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদানের দাবী জানানো হয়।
মানববন্ধনে মেহেরপুর জেলা সেক্রেটারী সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আজিম উদ্দীন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন সানুসহ জেলার মোট ১৮ টি ইউনিয়নের সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..