মেহের আমজাদ, মেহেরপুর (২০-১১-১৭)ঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে ১টি ছাগল ৫টি বাচ্চার জন্ম দিয়েছে।
সোমবার বিকালে এই বিরল ঘটনা ঘটে। ছাগলের মালিক আমঝুপি গ্রামের মোসারফ হোসেনের ছেলে ফরহাদ হোসেন। তিনি জানান, গতকাল সোমবার বিকালে তার বাড়িতে একটি ছাগল একে একে ৫টি ছাগলের বাচ্চার জন্ম দেয় । তিনি এক সাথে ৫টি ছাগলের বাচ্চা পেয়ে খুব খুশি হয়েছেন ।
তিনি আরও জানান, ছাগলের বাচ্চাগুলো সুস্থ্য রয়েছে। তবে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসিসহ আসে-পাশের গ্রামের অনেকেই বাচ্চাগুলো এক নজর দেখার জন্য তার বাড়িতে আসছেন ।