মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০২-১৮)ঃ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর-ভবানন্দপুর সড়কে এক সড়ক দূর্ঘটনায় আল মামুন (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত আল মামুন মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের মৃত আলীম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য আল মামুন সৌদি প্রবাসী আল মামুন ৩ মাসের ছুটি নিয়ে দেশে ফেরে। সকালে নিজ পালসার মোটর সাইকেলে করে মেহেরপুর আসার পথে ঘটনার সময় ও স্থানে একজন পাগলকে বাঁচাতে তিনি গাছের সাথে ধাক্কা মারেন। এতে তিনি মাথায় বড় ধরনের চোট পান এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।
মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে যদি কোন অভিযোগ দেয় তবে তা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।