× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মেহেরপুরে সর্টসার্কিটের কারনে পুড়লো প্রাইভেট কার

admin
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২৬-১১-১৭)ঃ  মেহেরপুর শহরের কলেজ মোড়ে বাবু গ্যারেজে কাজ করার সময় সর্টসার্কিটের কারনে আগুন লেগে একটি প্রাইভেট কার পুড়ে নষ্ট হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজ মালিকের ভাই হাসান আলী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় সদর উপজেলার রায়পুর গ্রামের ওসমান গণীর একটি প্রাইভেট কারের তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে যাওয়ার কারনে সার্ভিস করতে ওই গ্যারেজে যায় ওসমান গনী। সার্ভিস করার সময় ট্যাঙ্ক খুলতে যাওয়ায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগে। এই ঘটনায় গ্যারেজ মালিকে ভাই হাসান আলী পাশে কাজ করার সময় তার গায়ে আগুন লেগে যায় । এতে হাসান আলী গুরুতর আহত হলে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..