× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

মেহেরপুরে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: রাত ১২-০১ মিনিটে কেক কাটা, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকেলে আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হলো আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আছাদুল হক আছাদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক অধ্যাপক নবী নেওয়াজ, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর ইসলাম মিজু, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, মহাম্মদপুর থানা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মারুফুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম.এস ইমন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল হালিম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আমহেদ চন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চাঁদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, যুবলী নেতা মোহন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদাদক জুয়েল রানা, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডারী প্রমুখ।

এর আগে সকাল ৭টায় মাহফুজুর রহমান মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও সকাল ৮টায় শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং রাত ১২-০১ মিনিটে মুজিবনগর পর্যটন মোটেলে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন যুবলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..