× Banner
সর্বশেষ
প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে

মেহেরপুরে যুবদল নেতা কাজল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি কাজল মাহমুদ হত্যা মামলায় গাংনী উপজেলার ভরাট গ্রামের কাবিতউল্লাহর ছেলে জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারদন্ড প্রদান করেছেন জেলা জজ আদালত। বুধবার দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ রবিউল হাসান এ রায় প্রদান করেন। অভিযোগ প্রমান না হওয়ায় বাকি ১০ জনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলার বিবরনে জানা যায়, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বামুন্দী বাজারের একটি চায়ের দোকানে চা পান করার সময় ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসী যুবদল নেতা কাজল মাহমুদকে লক্ষ্য করে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। স্থানীয় লোকজন মারাত্মক আহত কাজল মাহমুদকে  উদ্ধার করে প্রথমে বামুন্দীর একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতী হওয়ায় পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

পরদিন পিতা মনিমুল হক অজ্ঞাতামা ১০/১২ জনকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সন্দেহভাজন আসামী হিসেবে ২৫ ডিসেম্বর জাহাঙ্গীরকে আটক করে। পরে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবান বন্দী প্রদান করে সে। মামলা তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারে অভিযোগ এনে চার্জশীট প্রদান করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..