× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে মরহুম আহম্মদ আলী’র ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

admin
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বিএনপি’র বিশিষ্ট নেতা সাবেক সংসদ সদস্য মরহুম আহম্মদ আলী’র ১৭তম মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় পৌর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, প্রধান উপদেষ্টা ইলিয়াছ হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ আহাম্মদ বিজন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল হক মাস্টার, এম এ কে খায়রুল বাশার, এ্যাডঃ শহিদুল ইসলাম, জেলা জাতীয় পাটি’র (ম ) আহবায়ক শেখ সাঈদ আহমেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আঃ রহিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আরজুল্লা বাবলু মাস্টার, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান,সোহেল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফজলু খান, হাবীব ইকবাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলাদলের সভানেত্রী রোমানা আহমেদ, মহিলা নেত্রী নাজমুন নাহার রিনা, পলি খাতুন বেদানা, ছাত্রনেতা সাইদ বিন আরিফ সিজার, আঃ জাব্বার, সোহাগ,রনি, শিমুল,সুরুজ বাবু সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে এক শোক পদযাত্রা শহর প্রদক্ষিণ শেষে  নেতা-কর্মিরা মরহুমের কবর জিয়ারত করেন।


এ ক্যটাগরির আরো খবর..