× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

মেহেরপুরে পাসপোর্ট অফিসের দালালকে এক লাখ টাকা জরিমানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালী করার অপরাধে জাহিদুল আলম তুহিন নামের এক দালালের এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট | একই সময়ে পাসপোর্ট অফিসের সামনের সিগারেট বিক্রির অভিযোগে টং দোকানদার ঝন্টু হোসেনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত।

বুধবার দুপুর ২ টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আমীনুল ইসলাম এ আদালত পরিচালনা করেন | পাসপোর্ট অফিসের সামনে নেট পয়েন্ট নামের দোকানে অভিযান চালিয়ে তার দোকান থেকে দালালি কাজে ব্যবহার করা পাসপোর্ট গ্রাহকদের নাম লিপিবদ্ধ রেজিষ্টারটি জব্দ করেছে আদালত |

এসময় ভ্রাম্যমান আদালতের টিমে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বশির উদ্দিন, এস আই কার্তিক দাস উপস্থিত ছিলেন  |

জাহিদুল আলম ওরফে তুহিন মেহেরপুর শহরের আবু বক্করের ছেলে ও পাসপোর্ট অফিসের সামনের নেট পয়েন্টের মালিক | ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, দন্ডিতরা অনেকদিন যাবৎ পাসপোর্ট অফিসে দালালী কার্যক্রম চালিয়ে আসছিলো | এদিন  অভিযান চালিয়ে  তার কাছ থেকে দালালী করার তথ্য ও প্রমান পাওয়ায় তুহিনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তার কাছে জরিমানা টাকা আদায় না হওয়ায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে | এছাড়া একই আদালত মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে ব্যাপক অভিযান পরিচালনা করনে  মেহেরপুর জেনারেল হাসপাতালের ভিতরে অভৈধভাবে ইজিবাইক পার্কিং করার অপরাধে ইজিবাইক চালক মাসুম হোসেনের কাছ থেকে এক হাজার, সুজনের ৫শ, কদর আলী, রফিকুল ইসলাম, আমানুল হক,  হিরক ও সোহেল কাছ থেকে ২শ টাকা করে জরিমানা আদায় করেন |


এ ক্যটাগরির আরো খবর..