মেহের আমজাদ, মেহেরপুর (১৫-০৯-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে খেলায় আমদহ ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের শেষ খেলায় আমদহ ইউনিয়ন ৫-১ গোলে ধানখোলা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলায় আমদহ’র পক্ষে রাব্বি হ্যাট্রিক এবং অপু ও কিরণ ১টি করে গোল করেন। ধানখোলা ইউনিয়নের পক্ষে সজিব একমাত্র গোলটি করেন। খেলাটি পরিচালনা করেন ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লাল্টু ও কামাল হোসেন মিন্টু। খেলা শেষে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, এনডিসি কামরুল হাসান, সহকারী কমিশনার পাঠান সাইদুর রহমান, মোহাম্মদ মামুন, সদর থানার ওসি রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, আনারুল ইসলাম, বোরহান উদ্দিন চুন্নু, মিজানুর রহমান রানা সেখানে উপস্থিত ছিলেন। খেলাটি উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।





