× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

মেহেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির অনুদানের অর্থ বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির উদ্যোগে দরিদ্র সদস্যদের মধ্যে অনুদানের অর্থ’২০১৬ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১ টার সময় সমিতির নিজস্ব কার্যালয়ে ওই অনুদানের অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির প্রেসিডেন্ট আলহাজ মোঃ মোজাম্মেল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি মোঃ নূরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, কোষাধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান প্রমুখ। পরে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির ৪৯ জন দরিদ্র সদস্যদের মধ্যে দুই হাজার টাকা করে অনুদানের অর্থ বিতরণ করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..