× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

মেহেরপুর পৌর প্যানেল মেয়র শহর যুবলীগের সাধারন সম্পাদক রিপন’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

গতকাল শুক্রবার মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপনের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে দুপুরে মেহেরপুর সরকারি শিশু পরিবার ও মেহেরপুর নূরানী মাদ্রাসার শিশুদের দুপুরের খানা প্রদান করা হয়। এছাড়া বিকেলে শহরের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া খায়েরের ব্যবস্থা নেয়া হয়।

এ সময় মরহুম রিপনের স্ত্রী রোমানা আক্তার রনি, ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের স্ত্রী আরিফা রহমান রুশিসহ মরহুমের পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়কে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শহর যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে বসে ক্যাশ গুনছিলেন।

ওই সময় কয়েকজন সন্ত্রাসী মিজানুর রহমান রিপনকে লক্ষ্য করে তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি বোমা নিক্ষেপ করে। হামলাকারীরা পালিয়ে যাবার সময় ঘটনাস্থল থেকে প্রায় একশ’ গজ দূরে মডার্ন বেকারীর সামনে আরও একটি বোমার বিষ্ফোরণ ঘটনায়।

বোমার আঘাতে পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন, দোকানের মধ্যে থাকা পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ বিন হাশেম ওরফে কামরুজ্জামান, দোকান কর্মচারী নয়ন ও মিলন এবং ঠিকেদার নূরুল ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার আহত রিপনকে ঢাকা এ্যাপেলো হাসপাতালে ও দোকান কর্মচারী নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওই রাতেই তাদেরকে ঢাকায় নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল/১১ তারিখে প্যানেল মেয়র শহর যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..