× Banner
সর্বশেষ
দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ

মেহেরপুরে “এসো শান্তির পৃথিবী গড়ি” তারুণ্য শান্তি অগ্রদূত শীর্ষক এক আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর:মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামবাসীর উদ্যোগে “এসো শান্তির পৃথিবী গড়ি” তারুণ্য শান্তি অগ্রদূত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ন্যাশনাল পিস অ্যাম্বাসেডর শিক্ষক সমিতির মহাসচিব মেহেরপুরের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান,

আই.পি.ওয়াই.জি’র মেহেরপুর জেলা সেক্রেটারি মিারুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সহসভাপতি ইসরাইল হোসেন, জেলা বিএনপি’র সহসভাপতি শেখ সাঈদ আহম্মেদ সাঈদ, সাবেক ছাত্র নেতা আজমল হোসেন মিন্টু প্রমুখ।
এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক বায়োজিদ হোসেন, সহকারি শিক্ষক রজব আলী, সুলতান উদ্দিন, আখতারুজ্জামান, নাজমুল হোসেন লিখন, আলাউদ্দিন, প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম, মাজবুর, রবিউল ইসলাম ফারুক, তারিক হোসেন, সেন্টু, আশাদুল, শামিম, রবিউল, নূরু, রুস্তম, রাজু,শিলন, সিরাজুল, হাসমতুল্লাহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন- দীর্ঘ নয়মাস যুদ্ধ করেও আমরা স্বাধীনতা পায়নি। আপনার সন্তানের মেধার কোন মূল্য নেই। চাকরি পেতে টাকা চাই ; লোক চাই। একবার ভাবুন তো এটা কোন সভ্যতা ? কোন স্বাধীন দেশে আমরা বাস করছি ? ১৯৭১ এই মেহেরপুর জেলার মুজিবনগর থেকে স্বাধীনতা সূর্য উঠে ছিলো। আমি চাই মেহেরপুর থেকে শান্তির সূচনা হোক। আর একাজে তরুনদের এগিয়ে আসতে হবে। তরুনরাই হবে শান্তির অগ্রদূত।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ এলাকায় জাগো বাঙালীর উদ্যোগে “এসো শান্তির পৃথিবী গড়ি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..