× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা সোনা পদত্যাগ পত্র প্রত্যাহার করে সভাপতি পদে ফিরে এলেন

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ জুন, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৯-০৭-১৭) ঃ মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিয়েছেন। শ্রমিক ইউনিয়নের খুলনা আঞ্চলিক কমিটির অনুরোধে তিনি এ পদত্যাগ পত্র  প্রত্যাহার করে সভাপতি হিসেবে নতুন করে শপথ নিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা রাতে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তিনি শপথ গ্রহন করেন। এসময় সহ-সভাপতি মাহাবুব এলাহী, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রমেস উদ্দিন, সহ-সাংগঠানিক সম্পাদক নাজাত আলী, শ্রমিক কল্যান সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক, লাইন সম্পাদক শেরেগুল ইসলাম, নির্বাহী সদস্য ইয়ারুল ইসলাম, আনারুল ইসলাম, আন্নাস আলী, ট্রাক ও ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.এ কুদ্দুস, ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ মে আহসান হাবীব সোনা ব্যাক্তিগত কারন দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে ৫ জুন আঞ্চলিক কমিটি খুলনায় এক সভায় মেহেরপুরে শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে সোনাকে তার স্বপদে ফিরে আসার আহবান জানালে সে আবেদনে সাড়া দিয়ে স্বপদে ফিরে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..