× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মেহেরপুর জেলা ছাত্রদলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০২-০৭-১৮):  সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত মেহেরপুর জেলা ছাত্রদলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে গতকাল সোমবার বেলা ১১টার দিকে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন।

বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাদারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদ, আকিব জাভেদ সেনজিন, সাজেদুর রহমান বিপ্লব, তৌফিক এলাহী সাকিল, হুমায়ন কবীর, আলমগীর হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, স্বপন আলী, আনোয়ার হোসেন অনিক, এম এ মাবুদ, হুসাইন কবীর, শাহাজান আলী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, সহ-সাধারন সম্পাদক মোঃ রিমন, ইমরুল কায়েস, লিংকন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম রাজন, জিয়াউর রহমান, সাইদুল রহমান।

সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থাকার অঙ্গীকার করেন বক্তারা এবং দেশের এই সংকট কালে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানায়।


এ ক্যটাগরির আরো খবর..