× Banner
সর্বশেষ
সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই – স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে – তথ্যমন্ত্রী

মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬
ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

মেট্রোরেলে বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও বিশেষ কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এ কার্ডের মাধ্যমে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম জানান, ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং রোববার (২৪ মে) রাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনের দুটি কোচে সোমবার থেকেই নারীদের জন্য পৃথক যাত্রার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে যাত্রীদের চাপ বাড়বে উল্লেখ করে তিনি বলেন, দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন। যাত্রীদের টিকিট কেটে ও নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়ে তিনি বলেন, যানবাহনের জন্য অনিয়ন্ত্রিত অপেক্ষা বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে।

ফিটনেসবিহীন যানবাহন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পর্যাপ্ত ফিটনেসসম্পন্ন গাড়ির সংকট থাকলেও ধাপে ধাপে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে সড়ক ব্যবস্থাপনার কোনো ত্রুটি ছিল না বলে দাবি করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..