× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন গতকাল আকস্মিকভাবে মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ২০২০ সালের পর নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় শিশুদের বড় একটি অংশ টিকার বাইরে থেকে যায়।

ফলে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে। গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ২০ লাখ ভায়াল তথা ২ কোটি ডোজ টিকা পাওয়া গেছে। ইতোমধ্যে ধাপে ধাপে সারা দেশে টিকাদান কার্যক্রম চালু হয়েছে।

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বর্তমানে ডিপিপি পর্যায়ে রয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..