× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামের রাজারহাটে মুজিবর্ষ সড়ক এর উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় মুজিববর্ষ নামে একটি সড়কের উদ্বোধন করা হয়। সড়কটির অবস্থান টগরাইহাট টু চায়না বাজার।

২৫ জানুয়ারি (শনিবার) ২০২০টি চারাগাছ রোপণের মাধ্যমে মুজিববর্ষ- ২০২০ উদযাপন উপলক্ষে এ সড়কের উদ্বোধন করেন জনাব জিয়াউল হাসান, এনডিসি, সচিব,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কৃষ্ণ কুমার সরকার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, ছিনাই ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ব্লু এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় এবং  রাজারহাট উপজেলা প্রশাসন বাস্তবায়নে মুজিববর্ষ সড়কের উদ্বোধনী  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র, শিক্ষক, সাংবাদিক, দরর্শনার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য বৃক্ষ রোপণে স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..