× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মির্ডফোড ও শাখাঁরীবাজারে হুন্ডি বাণিজ্যে হাতী মামা

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

রাজধানীসহ সারাদেশে হুন্ডি-চোরাই সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পরেছে। বেপরোয়া হয়ে উঠেছে বেশ কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। এমএলএম নেটওয়ার্কিং এর মতই অল্প সময়ে বিস্তার লাভ করছে অবৈধ হুন্ডি ব্যবসায়ী ও চোরাকারবারীরা। এতে প্রতিমাসে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আইন প্রয়োগকারী সংস্থার চোঁখে ধূলো দিয়ে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে এ সকল অবৈধ হুন্ডি ব্যবসা। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি বেড়ে যাওয়া, দেশে ব্যবসার পরিবেশ না থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এসকল অর্থ পাচার হচ্ছে। তারা আরো জানান, পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং (কম মূল্য দেখানো) ও আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিংয়ের (বেশি মূল্য দেখানো) মাধ্যমে দেশের টাকা পাচার করা হচ্ছে। কর ফাঁকি দেওয়ার জন্য ক্ষমতাসীন ও তাদের অনুসারী ব্যবসায়ীরা অর্থ পাচারে জড়িত থাকেন বলে মনে করছেন তারা, নতুন দিনের অনুসন্ধানে জানা যায়, শাখারীবাজার ও মির্ডফোড এলাকায় হাতীমামা হুন্ডি ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত আর এই হুন্ডি বাণিজ্য করে তিনি এখন রাতারাতি কোটিপতি বণে গেছে । এদিকে স্থানীয় এলাকাবাসী বলছে, হাতী মামার অন্য নাম রয়েছে আমরা একসময় তাকে হাতী মামা হিসেবে আমরা চিনতাম কিন্ত এখন তিনি ইসকনের ভক্ত তাই আমরা অর্নব প্রভু হিসেবে চিনি খোজ নিয়ে জানা যায়,হাতীমামা ওরফে প্রভু অর্নব সাম্প্রতিক শাখারীবাজার সমিতির টাকা মেরে দিয়ে দির্ঘদিন পাগলের অভিনয় করেছে তারপর তিনি ইসকনের ভক্ত হয় এরপর থেকেই তিনিই হুন্ডি বানিজ্য মেতে উঠেছে । প্রতিবেদক রফিক নামে ছদ্দবেশে হাতী মামা ওরফে অর্নব প্রভুর মুঠো ফোনে ভারতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে চায় প্রথমে না চিনতে পারায় রাজি না হলেও পরবর্তিতে টাকা পাঠাতে রাজি হয় তিনি আরো বলেন আমি বিকেল ৫টায় মির্ডফোড মার্কেটে আসবোতখন টাকা নিয়ে আসবেন । জানা যায়, আর এ সকল হুন্ডি ব্যবসায়ীরা প্রভাবশালী মহলের সাথে হাত রেখে প্রতিদিনই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। হাতী মামা ওরফে অর্নব প্রভু প্রতিদিন লেনদেন করছে প্রায় অর্ধ কোটি টাকা। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণে রাজস্ব। বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা নিয়ন্ত্রণ হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে হুন্ডি ব্যবসায়ী গডফাদার হিসেবে বেশ পরিচিত হাতী মামা ওরফে অর্নব প্রভু। সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য অবৈধ পণ্যের দামও পরিশোধ করা হয় হুন্ডির ম্যধমে। আর এই সিন্ডিকেটের মাধ্যমে ভারতসহ বহিরাগত রাষ্টে হুন্ডির টাকা যায়। ফলে দিন দিন অপিত্যরোধ্য হয়ে উঠছে এই হুন্ডি বানিজ্য। হুন্ডি বাণিজ্য বিষয় জানতে চাইলে পুলিশের মহা-পরির্দশক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, শুধু হুন্ডি ব্যবসায়ী নয়, যে কোন ধরনের অপরাধ দমনে পুলিশ ও র‌্যাব তৎপর রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত রয়েছে এমন তথ্য প্রমাণ পেলে তাদের অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, শুধু আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাই নয়, এ ব্যাপারে সংশি¬ষ্ট অন্যান্য সংস্থারও দায়িত্ব রয়েছে। পুলিশ ইতোমধ্যে জাল টাকার কারবারী ও হুন্ডি কারবারীদের অনেককেই গ্রেফতার করেছে। আগামী সংখ্যায় ছবিসহ বিস্তারিত থাকবে ।


এ ক্যটাগরির আরো খবর..