× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মিনুর দুঃখ প্রকাশ, আত্মগোপনে চাঁদ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
abu shaeed chand

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আত্মগোপন করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে চাঁদের এমন বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

গত শুক্রবার (১৯ মে) পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন। পরে সোমবার (২২ মে) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেন উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন।

এদিকে ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। তার বাড়ি চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের মারিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর আবু সাঈদ চাঁদ বাড়িতে আসেননি। এলাকায়ও তাকে দেখা যায়নি। তার বাড়ির আশপাশে টহল দিচ্ছে পুলিশ।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তিনি আবেগে হয়তো বলে ফেলেছেন। সেই জন্য আমি সবার কাছে ‘সরি’ বলছি। তিনি মুখ ফসকে বলেছেন। আমরা কোনো ব্যক্তির জন্য আন্দোলন করছি না। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছি।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আত্মগোপনে আছেন বিএনপি নেতা চাঁদ। তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। আমরা মাঠে কাজ করছি।


এ ক্যটাগরির আরো খবর..