× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ডেস্ক

টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
নাজমুল তারেক পুনর্বহাল
নাজমুল তারেক পুনর্বহাল

কপালে টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে প্রকাশ্যে কটূক্তি, গালাগাল ও বাইক চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল-১। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছিল। টিপকাণ্ডে পুলিশ পুনর্বহাল

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

নাজমুল তারেকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম কাজল জানান, বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি শেষে আদালত চাকরিচ্যুতির আদেশ বাতিল করে তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণ
গত ২ এপ্রিল (শনিবার) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা লতা সমাদ্দার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। অভিযোগে জানা যায়, তিনি হেঁটে কর্মস্থলে যাওয়ার সময় গ্রিন রোডের মুখে মোটরসাইকেলে থাকা পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন।

শিক্ষিকা লতা সমাদ্দার এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং তাকে গালাগাল করেন। একপর্যায়ে তিনি শিক্ষিকার ওপর মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আত্মরক্ষার্থে সরে দাঁড়ালেও শিক্ষিকা পায়ে আঘাত পান।

আইনি পদক্ষেপ ও অভিযুক্ত শনাক্ত
ঘটনার পর পরই শিক্ষিকা লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টিকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হলে অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বায়োমেট্রিক তথ্য যাচাই করে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম নাজমুল তারেক, যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পরে তাকে ডিএমপি থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

সারাদেশে প্রতিবাদের ঝড়
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। জাতীয় সংসদেও এটি নিয়ে আলোচনা ও প্রতিবাদ জানানো হয়। সংস্কৃতি কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং শোবিজ তারকারা টিপ পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং নারীর পোশাক ও সাজগোজের স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..