× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু

মায়ের ইচ্ছে পূরনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু।
আজ শুক্রবার দুপুরে উপজেলার নারকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে প্রবাসী মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যায়।
এর আগে দুপুরে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এসে হেলিকপ্টারটি অবতরন করে।এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে যেখানে ভিড় জমায়। বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজ ছাত্রী প্রেরণা সরকার। পারিবারিক ভাবে এই বিয়ে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী মিলন মধু।
তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডান থাকি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে আমি সবার ছোট।আমার মা ইচ্ছা পোশন করেছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই।তাই আমি মায়ের ইচ্ছে পূরণে আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছি।
মিলন মধুর মা ললিতা মধু বলেন,আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে।এতে আমার খুব আনন্দ লাগছে।
আমার ছেলে মিলন আগামী রবিবার বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ী ফিরবে। এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন,মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়।সে তার মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে  এতে আমরা খুব আনন্দিত।আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে  এটাই প্রথম বিয়ে।


এ ক্যটাগরির আরো খবর..