× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

গৌরনদীতে যৌন হয়রানির মামলায় বখাটে গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জুন, ২০২০
মামলায় বখাটে গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের গৌরনদীতে কলেজ ছাত্রী ও গৃহবধূসহ তিনজনকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়েরের পরে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আজ বুধবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মৎস্য খামারে এক কলেজ ছাত্রী ও গৃহবধূসহ তিনজনে মঙ্গলবার বিকেলে ঘুরতে যায়। ওই সময় কলেজ ছাত্রীসহ তাদের তিনজনকে যৌণ হয়রানি করে উত্তর পালরদী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আরিফুল মিয়াসহ তার বন্ধুরা।

এঘটনায় আজ বুধবার সকালে যৌণ হয়রানির শিকার কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় যৌণ হয়রানির মামলা দায়ের করেন, যার নং- ৭ (১০-৬-২০২০)। ওই মামলায় বখাটে আরিফুল মিয়াকে এসআই আব্দুল হক বুধবার সকালে গ্রেফতার করেন। আজ বিকেলে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..