× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

মানুষের দেখাদেখি একি করল শিম্পাঞ্জি

admin
হালনাগাদ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

মানুষকে নকল করে বিভিন্ন কাজ করার জন্য পরিচিতি রয়েছে শিম্পাঞ্জিদের। সম্প্রতি চিনের এক চিড়িয়াখানার মহিলা কর্মীকে দেখে, সাবান, ব্রাশ দিয়ে কাপড় কেচে চমকে দিল ১৮ বছরের পুরুষ শিম্পাঞ্জি ইউহুই।

দক্ষিণ পূর্ব চিনের ছংকিং প্রদেশে রয়েছে লেহে লেদু থিম পার্ক। সেখানে জামা কাপড় কাচছিলেন পার্কের কর্মী মিস ঝু। তিনি লক্ষ্য করেন, একটি শিম্পাঞ্জি দূর থেকে তাঁর কাজ মন দিয়ে দেখছে। নিজের কাজ শেষ হলে তিনি একটি টি শার্ট, কাপড় কাচা সাবান ও ব্রাশ রেখে চলে যান। তার পর তিনি যা দেখলেন, সেই ভিডিয়ো এখন ভাইরাল নেটদুনিয়ায় । এর আগেও শিম্পাঞ্জির সাবান দিয়ে স্নান করার ভিডিও সম্প্রতি ভাইরাল হয় ।

কাপড় রেখে তিনি চলে যেতেই ইউহুই চলে আসে সেখানে। তারপর সাবান বুলিয়ে ঝু-এর মতো করে কাপড় কাচা শুরু করে দেয়। সে সময় এক মহিলা শিম্পাঞ্জিকেও দেখা যায় তার পাশে দাঁড়িয়ে থাকতে। চিড়িয়াখানার ওই কর্মী এক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘ওকে শেখানোর কোনও উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু ও একভাবে আমার কাচা দেখে যাচ্ছিল। ও নিজেই এই কাজটা করতে পারল দেখে, আমি অবাক হয়ে গেলাম।’’


এ ক্যটাগরির আরো খবর..