ঈদে চমক দেখাবেন বুবলী

ঈদে চমক দেখাবেন বুবলী

ঈদে চমক দেখাবেন ঢলিউড অভিনেত্রী শবনম বুবলী। ঈদের পরের দিন প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির মঞ্চে তিনি গান গেয়ে দর্শক মাতাবেন। এমন খবর একাধিক সূত্র নিশ্চিত করেছে। গানটি ইতিমধ্যে চিত্রায়ণ হয়ে গেছে।

ঢাকার ন্যাম সম্মেলন কেন্দ্রে গানের সেট নির্মাণ করা হয়েছিল। প্রখ্যাত গীতিকার কবির বকুল ও ইমরান মাহমুদুলের করা সুরে গান গাইবেন বুবলী। তবে বুবলীর এই গান একক নয়। ডুয়েট গাইবেন। গানে তাকে সহায়তা করবে ইমরান মাহমুদুল নিজেই।

ইত্যাদিতে এর আগে অনেক অভিনয় শিল্পী গান গেয়েছেন। যাদের মধ্যে ইলিয়াস কাঞ্চন, অপি করিম, তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ, জান্নাতুল সুমি অন্যতম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
SDutta
সংবাদ প্রতিনিধি

SDutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।