× Banner
সর্বশেষ
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

মানুষ খেকো চেয়ারম্যানের ভুমি দখলের অভিযোগ বিপাকে সাধারন কৃষক

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, হত্যা মামলার প্রধান আসামী মো. কামরুল আহসান সেলিম গত ১৮ই জুন শপথ গ্রহনের পর শুরু হয়েছে তার সরকারি জমি দখলের মহা উৎসব।

জানাগেছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কালকিনি-মোল্লার হাট সড়কের সাহেব রামপুরের ঐতিয্যবাহী আন্ডারচর-সাহেব রামপুরের মাঝের সরকারী খালে বাঁধ দিয়ে মার্কেট করার জন্য দখল করে নিয়েছেন বলে মঙ্গলাবার সকালে অভিযোগ পাওয়া গেছে। এতে করে ঐ খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার চাষিদের হাজার-হাজার বিঘার জমির বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে পেড়েছে। এ নিয়ে স্থানীয় কৃষকেরা চড়ম বিপাকে পরেছেন।

এব্যাপারে সাহেব রামপুর ইউনিয়ন ভুমি সহকারী আঃ মান্নান মিয়া জানায় সরকারী খাল ভরাট করার অপরাধে একটি মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত সাহেব রামপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল আহসান সেলিম বলেন, সরকারী ভাবে একটি টলঘর বরাদ্দ হয়েছে বিধায় আমি খালে বাধ দিয়ে মাটি ভরাট করছিলাম কারন খালটি ব্যবহার হয়না। এখন মাটি কাটা বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তার বলেন, সরকারী সম্পত্তি যদি কেউ দখল করে মাটি ভরাট করে থাকে তাহলে তার বিরুদ্ধে স্থানীয় ভুমি সহকারীকে মামলা দেয়ার জন্য বলে দিয়েছি।

স্থানীয় সাধারন জনমত, মনির বেপারী, মোহাম্মদ সরদার ও হেল্লাল শিকদারসহ অর্ধশতাধিক কৃষক বলেন, এই খালে বাঁধ দেয়ার ফলে আমাদের জমির ফসল ও নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জনবহুল আন্ডারচর-সাহেব রামপুরের মাঝের সরকারী খালটি বর্ষা মৌসুমে এলাকাবাসী ধান, পাট ও মেসতাসহ বিভিন্ন সামগ্রী নৌকা যোগে বহন করার সময় এ খালটি ব্যবহার করে থাকেন। এবং কি এ খালের পানি জমিতে ফসল ফলানোর জন্য কৃষকেরা ব্যবহার করে থাকেন। হঠাৎ সেলিম চেয়ারম্যানের নির্দেশে ১৯জুন রবিবার সকালে একদল মাটি কাটা শ্রমিক সরকারী খাস খালটি মাঝে বাঁধ দিয়ে ভরাট করেছেন। এ ঘটনা দেখে গ্রামবাসী বাঁধা দিতে গেলে শ্রমিকরা জানায় তাদেরকে চেয়ারম্যান মাটি কাটতে বলেছেন। নির্বাচনে দেয়া ইসতেহার হিসেবে খালের মাঝে ভরাট করে একটি টলঘর নির্মান করবেন বলে তার ঘোষনা দেয়া ছিল।

খোজ নিয়ে জানা যায় ভুমি খেকো চেয়ারম্যানের আগে থেকেই ঐ জমির উপর একটি মার্কেট করার পরিকল্পনা রয়েছে। গত ৭ই মে ইউপি নির্বাচনে এক ব্যবসায়ীকে রাতে ডেকে নিয়ে হত্যা করায় কামরুল আহসান সেলিমকে প্রধান আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঐ মামলার আসামী হয়েও সরকার দলীয় প্রার্থী হওয়ায় তাকে পুলিশ আটক করতে পারেনী বিধায় তিনি বেপরোয়া হয়ে প্রশাসনকে তোয়াক্কা না করেই সরকারী খাস খালটি দখল করে মার্কেট নির্মানের জন্য মাটি দিয়ে ভরাট করান।


এ ক্যটাগরির আরো খবর..