মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেয়ায় স্বামী-স্ত্রী আহত

মো. আমির সোহেল, কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার দম্পত্তি হলেন সাগর মুন্সী (৪৫) ও স্ত্রী রুমা বেগম (৪০)।

আহত সাগর মুন্সী জানান, আজ সোমবার সকালে নিজ বাড়িতে গিয়ে মাদক ব্যবসায়ী গাজী হাওলাদার ও কালু হাওলাদার লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। আহত  স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরজমিনে, সম্প্রতি গাজী ও কালু কারাগার থেকে জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন। আর এতে বাধা দিলে দুজনের ওপর হামলা চালান তারা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।