আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক অতুল সরকার ।
সোমবার বিকাল ৩টায় উপজেলা ভূমি অফিস, সালথা থানা, সালথা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামে দূর্যোগ সহনীয় ঘর ও একটি বাড়ি একটি খামার সমিতি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমূখ।



