× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি:

অর্ধশত মানষিক প্রতিবন্ধী নিয়ে বার্ষিক বনভোজন মেয়র আশরাফের

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ মার্চ, ২০২৩
বার্ষিক বনভোজন

ডাবুল, দেলোয়ার, বিল্লাল আর হামজা সহ বোনভোজনে যোগ দিয়েছিল প্রায় অর্ধশত ভারসাম্যহীন প্রতিবন্ধি। ওরা বর্তমান সমাজের এক অবহেলিত মানুষ। অনেকে নিজ পরিবারের কাছেও যেন তারা অবহেলার পাত্র। আর বিনোদন তো দুরের কথা, ঠিকমতো তিন বেলা খাবারও জোটেনা তাদের। সেই তাদেরকে নিয়েই  বার্ষিক বনভোজনে গিয়ে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
আজ ৪ মার্চ শনিবার তিনি ওই সকল প্রতিবন্ধীদের ঝিনাইদহের ড্রিম ভ্যালি পিকনিক স্পটে নিয়ে করেছেন বার্ষিক বনভোজন ২০২৩। দিনভর তাদের নিয়ে আনন্দ উল্লাস ও দুপুরের খাবারের পর তাদেও চড়ালেন স্পটে ট্রেন রাইডসে। এরপর শেষে ওই অর্ধশত মানষিক প্রতিবন্ধীদের নতুন লুঙ্গি ও কম্বল উপহারও দেন মেয়র। প্রতিবন্ধীদের সাথে উল্লাসে মেতে উঠা পৌর মেয়র আশরাফ জানান, মানষিক প্রতিবন্ধী মানুষরা সমাজে অবহেলিত নয়। তারাও রক্তে মাংসে গড়া মানুষ। তাদেরও স্বাদ আল্লাদ বলে কিছু আছে। কিন্তু আমরা অনেকেই তাদের সেই চাহিদা বিনোদন থেকে বঞ্চিত রাখি।
তিনি বলেন, চলার পথে কোন একদিন দেখেছিলেন একটি পিকনিকের গাড়ী থেকে দুইজন প্রতিবন্ধিকে নামিয়ে দেওয়া হয়েছিল।
তাদের সেই করুন দৃশ্যটি দেখে মনে দাগ কেটেছিল। তখনই মনে মনে পন করেছিলেন সমাজের অবহেলিত মানষিক প্রতিবন্ধীদের নিয়ে একদিন বাষিক বনভোজনে যাবেন। তার সেই পন পূরন করতেই আজ তিনি দুইটি বাসে করে প্রতিবন্ধিদের নিয়ে করলেন বনভোজন। তিনি আরো জানান, অন্যান্য আর ১০ জনের মতই ছিল এই বনভোজনটি।
স্পটের আকর্ষনীয় মাইকেল মধুসুদন মঞ্চটি তাদের জন্য বরাদ্ধ নেওয়া হয়েছিল। তাদের খাবারের তালিকায় ছিল সকালে নাস্তা ও দুপুরের খাবার মেনুতে ছিল ভাত, সবজি, মাংস, দই, কোকাকোলা সহ মিনারেল পানির ব্যবস্থা। খাবার শেষে ওইসব প্রতিবন্ধীদের ট্রেন রাইডসে চড়ানো হয়। মেয়র জানান, প্রতিবন্ধীদের ম্যানেজমেন্ট করার জন্য স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের পিএ আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও তার বন্ধুবান্ধব সহ কালীগঞ্জের গনমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন। আগামী বছরে আবারো তাদের নিয়ে নতুন কোন স্থানে বনভোজন করবেন বলে জানান ওই মেয়র।


এ ক্যটাগরির আরো খবর..