মাদারীপুরের ডাসারে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১ মে) উপজেলার কাঁঠালতলা বাজার থেকে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করা হয়।
র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার।এসময় তিনি বলেন, শ্রমিকদের অধিকার থাকলে, সার বিশ্বে বাংলাদেশের অধিকার থাকবে। গনতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা যারা শ্রম, ত্যাগ ও নির্যাতন সহ্য করেছেন আগামী নির্বাচন পর্যন্ত আপনাদের ধৈর্যের পরিচয় দিয়ে আপনাদের মাঠে ঘাটে থেকে আপনাদের কাজ করে যেতে হবে।তারেক রহমানের নির্দেশ সুন্দর বাংলাদেশ, সুন্দর একটি সমাজ,সুন্দর একটি গ্রাম, সারা বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে, সেটাই যেন আপনাদের লক্ষ্যে হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদার,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,বিএনপি নেতা সৈয়দ শাহিন,যুবদল জসিম উদ্দিন,নুরুজ্জামান তালুকদার নুরু, মামুন সিকদার,শামিম মোল্লা,রুবেল তালুকদার,
শ্রমিকদল নেতা রেজাউল করিম, শাহআলম ফকির, মিজানুর রহমান খান, সেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম, নাজমুল চৌকিদার, উজ্জল তালুকদার, ছাত্রদল নেতা নজরুল ইসলাম হাওলাদার, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আলাউদ্দিন, মাইদুর রহমান রুবেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ক্যটাগরির আরো খবর..