× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ডাসারের জাহিদ শিকদার 

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সড়ক দুর্ঘটনায় প্রাণ

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় ডাসারের  এক যুবক নিহত হয়েছেন।  মৃত জাহিদ শিকদার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মান্নান শিকদারের ছেলে।
শনিবার(১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানাগেছে,  শুক্রবার সন্ধ্যায় নিহত জাহিদ শিকদার মাদারীপুরের ডাসার উপজেলায় নিজ গ্রামের  উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। শিবচরের সুম্ভুক নামক স্থানে বিপরীতদিক থেকে  গতিতে আসা  ব্যাটারি চালিত ভ্যান ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর জখম হন এবং শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পূর্বেই তিনি মারা যান।এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।আহতরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার গোবরধন এলাকার সবেদ আলী সরদারের ছেলে বাবুল সরদার (৬০), ফজলু বেপারীর ছেলে মো. সাফিন বেপারী (১১), মো. মোস্তফা মিয়ার ছেলে ফয়সাল (১৮), মাদারীপুর শিবচরের সিপাইকান্দি এলাকার বেল্লাল বেপারীর ছেলে নাদিম বেপারী (২০) ও সাহিন (৩৫)।নিহত ওই যুবক এলজিইডি ও সড়ক ডিপার্টমেন্টের ঠিকাদারের কাজ করতেন। নিহতদের মরদেহ রাতেই শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়েছে।এদিকে তার লাশ বাড়ীতে পৌঁছালে স্বজনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।নিহত যুবক এক কন্যা সন্তানের জনক।সকালে তাকে
পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,মাদারীপুরের শিবচরের শম্ভুক নামক স্থানে মটর সাইকেল দূর্ঘটনায় ডাসার উপজেলার মাইজপাড়া গ্রামের মো. জাহিদ শিকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..