× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ডেস্ক

মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার মূল আসামী গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ মার্চ, ২০২৫
কুপিয়ে হত্যার মূল আসামী গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে সাইফুল সরদারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই ভাইকে হত্যা করে ও আরেকভাইকে মসজিদে ঢুকে হত্যা করার মামলায় প্রধান আসামী সুমন সরদার (৩৩) নামে একজনকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযান।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় র‍্যাব-৮-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ কথা জানান।

নিস্তার আহমেদ জানান, হত্যাকাণ্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। র‍্যাব-৮ আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৪-এর সহযোগিতায় ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. হোসেন সরদারকে গ্রেফতার করা হয়। একই মামলার আরেক আসামি সুমন সরদারকে শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে আটক করা হয়।

তিনি জানান ,এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আসামিদের গ্রেফতার করতে আমাদের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কাজ করেছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে র‍্যাব আরও কঠোর অবস্থান নেবে।

র‍্যাব-৮-এর অধিনায়ক জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুল সরদার (৩৩), আতাউর সরদার (৩৫) ও পলাশ সরদার (১৮)-কে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরও তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সাইফুল সরদারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে ও তার দুই ভাইকে হত্যা করে। প্রাণ বাঁচাতে তারা মসজিদে আশ্রয় নিলে সেখানেই তাদের কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এজাহারভুক্ত ৪৯ জনসহ ৮০ থেকে ৯০ জন অংশ নেয়। হামলার সময় চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা (মামলা নম্বর-১৪) রয়েছে। সুমন সরদারকে ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে, আর প্রধান আসামি মো. হোসেন সরদারকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।


এ ক্যটাগরির আরো খবর..