মাদারীপুরে নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, মাদারীপুরঃ ইয়াবা, ফেন্সিডিল ও নগদ ১লাখ ৫০০ টাকাসহ পারভীন আক্তার(৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভীন একই এলাকার টোকন হাওলাদারের স্ত্রী।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৮ জানায়, পারভীন দীর্ঘদিন ধরে ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল। তিনি যশোরের বেনাপোল ও চট্টগাম থেকে ইয়াবা ক্রয় করে তা মিয়ারহাট এলাকায় বিক্রি করতো। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাত থেকেই মিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‌্যাব। পরে পারভীনের অবস্থান নিশ্চিত করে তার বাড়িতে অভিযান চালিয়ে পরভীনকে আটক করে। এসময় তার ঘরে তল্লাসি করে ৩০২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাক ৫০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,পারভীন দীর্ঘদিন ধরে ভাঙ্গা থানাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে মাদক সরবারহ করতো। তার সাথে মাদক ব্যবসায় জড়িত অন্যদের আটক করতে কাজ করছে র‌্যাবের সদস্যরা। আটক পারভীনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদব্য আইনে একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।