× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার,মাদারীপুর

মাদারীপুরে কোমল পানীয়র সাথে ওষুধ মিশিয়ে গৃহবধূ ও কিশোরীকে অচেতন করার অভিযোগ

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
গৃহবধূ ও কিশোরীকে অচেতন

মাদারীপুরের ডাসার উপজেলায় এক গৃহবধূ ও এক কিশোরীকে কোমল পানীয়র সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করার অভিযোগ উঠেছে আকাশ হাওলাদার (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত যুবক সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর চাচাতো ভাই এবং গৃহবধূর দেবর।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার অসৎ উদ্দেশ্যে ওই গৃহবধূ ও কিশোরীকে কোল্ড ড্রিঙ্কস পান করতে দেয়।পানীয়টি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেন।দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আকাশ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তিনি ফজলগঞ্জ বাজারের ‘মৌ ফার্মেসী’ থেকে সেডিল ৫ মি.গ্রা. ট্যাবলেট কিনেছিলেন। পরবর্তীতে সেই ওষুধ পানীয়র সাথে মিশিয়ে নিজে পান করেন ওই কিশোরী এবং গৃহবধূকে পান করান।এর পরপরই তারা দু’জনেই অসুস্থ হয়ে পড়েন।

এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।ভুক্তভোগীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন উপজেলা প্রশাসন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান,প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি করায় সংশ্লিষ্ট ফার্মেসী এবং অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..