× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাদরাসা শিক্ষকের ওপর যুবলীগ কর্মীর হামলা

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে শোক দিবসের অনুষ্ঠানে যাবার সময় মাওলানা ফরজউল্লাহ (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের ওপর হামলা করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা।

শনিবার সকালে বড়াইগ্রাম পৌর শহরের পুরাতন হল মোড়ে এ ঘটনা ঘটে। আহত ফরজউল্লাহ পৌর এলাকার ভরতপুর মহল্লার মৃত আকবর আলী মৌলভীর ছেলে ও বড়াইগ্রাম দারুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

মাদরাসা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে ফরজউল্লাহ মাদরাসার শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে লক্ষীকোল পুরাতন সিনেমা হল মোড়ে পৌঁছালে স্থানীয় যুবলীগ নেতা শহীদের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতাকর্মী তাকে ভ্যান থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটানো শুরু করেন। মারপিটের এক পর্যায়ে অচেতন হয়ে গেলে যুবলীগ কর্মীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ওসি মনির হোসেন বলেন, এ বিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাইননি তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন।


এ ক্যটাগরির আরো খবর..