× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

মাজা ভাঙ্গা বিএনপি’র পক্ষে সরকার হটানো সম্ভব নয়- মায়া

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
মায়া চৌধুরী

এই সরকারকে হটাতে গেলে মাজা ভাঙ্গা বিএনপি’র পক্ষে কোনোভাবে সম্ভব না। তারা জানে না শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়। তাদের সভা শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এসব কথা বলেছেন।

শেখ হাসিনার নির্দেশে পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা কাজ করছি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১০ ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা শহর দখল করবে। আজই সরকারের পতন হবে। আজ খালেদা জিয়া ক্ষমতা দখল করবে। কারণ, বিএনপি’র অভ্যাস খারাপ। তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছে।

মায়া আজ শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে, নস্যাৎ হয়ে গেছে।

তিনি বলেন, ঢাকাবাসীসহ সারা বাংলাদেশের মানুষ তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। আজ খেয়াল করে দেখেন তারা নাকি নয়া পল্টনে ১০ লাখ লোকের সমাবেশ করবে। কেউ বলছে ২৫ লাখ লোক জমায়েত করবে, বিএনপি শুধু কাগুজে-কলমে বাঘ। খেয়াল করে দেখেন, গতকাল তারা মঞ্চ তৈরি করতে লোকও খুঁজে পায়নি।

মায়া বলেন, আমরা আগেও বলেছিলাম, এখনও বলি, শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করবে আমরা সহযোগিতা করব। সেই হাত বাড়িয়ে দিয়েছি। তারা আজ সভা করছে।


এ ক্যটাগরির আরো খবর..