× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মাগুরার শ্রীপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ আহত ১৫ বাড়িঘর- ভাংচুর

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার চর-উদাস গ্রামে গতকাল সোমবার সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ৫ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে শ্রীপুর উপজেলায় চর-উদাস গ্রামের আওয়ামীলীগ নেতা হাফিজার রহমান ও বিএনপি নেতা গফুর মেম্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার সময় গফুর মেম্বরের পক্ষের কয়েকজন লোক হাফিজার রহমান গ্র“পের সমর্থক মিরাজের বাড়িতে অতর্কিত হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আজিজ খাঁ, মোশাররফ খাঁ, সিরাজুল ইসলাম, মোকাদ্দেস, রুবেল,  হাছিব, নাজমুল, রানা, সাচ্ছু ও মিরাজসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ৫ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।

শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস.আই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..