জনহিতকর কাজ করতে মাইক্রোসফট ছাড়লেন বিল গেটস

জনহিতকর কাজ করতে মাইক্রোসফট ছাড়লেন বিল গেটস

সকলকে অবাক করে মাইক্রোসফট ছাড়লেন বিল গেটস। সংস্থার তরফে জানানো হয়েছে আরও বেশি করে জনহিতকর কাজে মন দিতে চান বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন

৬৪ বছর বয়সী বিল গেটস প্রায় একদশক আগে সংস্থার প্রতিদিনের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। স্ত্রী মেলিন্ডার সঙ্গে গড়ে তোলা সংস্থার দিকে নজর দিয়েছিলেন তিনি। ২০০০ সালে সংস্থার সিইও পদ থেকে সরেছিলেন তিনি। ২০১৪ সালে সত্য নাডেলার হাতে সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়েছিলেন।

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরের পদ ছেড়েছেন। সংস্থার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। আরও বেশি করে তিনি জনহিতকরা কাজে মন দিতে চান বলে এই সিদ্ধান্ত নিয়েছেন। জানানো হয়েছে সংস্থার তরফে। একদশক আগেই সরেছিলেন প্রতিদিনের কাজ থেকে। সংস্থা থেকে পুরোপুরি নিজেকে সরালেন গেটস। ২০১৪ সালেও বেল গেটস মাইক্রোসফট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি সব দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।