× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মহেশপুরে দিনমুজুরকে পিটিয়ে জখম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান উজ্জল: জমি মালিকের ক্ষেতে জোনে যেতে দেরি হওয়ায় দিনমুজুর বিমল কুমার (৫৫) ও তার মেয়ে গিতা রানীকে (২৫) পিটিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। পরে আহত দু’জনকে হাসপাতালে ভর্তী করা হয়েছে। মারপিটের ঘটনায় থানা পুলিশ করলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বাড়ীতে এসে।
এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে।

আহত বিমল কুমার জানান, বৃহস্পতিবার প্রতিবেশী ফজের আলীর মাঠে জনে যাওয়ার কথা ছিল। কিন্তু একজনের পরিবর্তে অন্যজন জনে পাঠানোর অপরাধে আমাকে মাঠের মধ্যেই ফজের আলীসহ তার পরিবারের সদস্যরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। এসময় আমার মেয়ে গীতা রানী ঠেকাতে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়েছে।

তিনি আরও জানান, এখন তারা প্রতিনিয়ত বাড়ীতে এসে হুমকি-ধামকি দিচ্ছে থানা-পুলিশ করলে জীবনে মেরে ফেলা হবে। জীবনের মায়া থাকলে থানায় যাওয়ার প্রয়োজন নেই।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, এখনও পর্যন্ত মারামারির ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..