× Banner
সর্বশেষ
রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি

রাজপথ দখল করে মহারাজাদের বাৎসরিক মিছিল

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ রাজপথ দখল করে মহারাজাদের মিছিলের ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়। যেন বাৎসরিক কোন বিশেষ সভা করে সবাই এক সাথে মিছিল করছে।

 ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে একদল সিংহ সারি দিয়ে রাস্তা ধরে এগিয়ে চলেছে, যেন মিছিল চলেছে। তবে তাদের কোনও তাড়া নেই গন্তব্যে পৌঁছনোর, নিজেদের মতো হেলতে দুলতে রাজকীয় ভাব নিয়ে এগিয়ে চলেছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা বৃহস্পতিবার এই ভিডিয়ো পোস্ট করেন। ৯ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পিচের চওড়া রাস্তা ধরে প্রায় গোটা কুড়ি সিংহ এগিয়ে চলেছে। সামনে পাহাড়, গাছের সারি দেখা যাচ্ছে। দেখলে মনে হবে পাহাড় জঙ্গল কেটে তৈরি কোনও রাস্তা এটি। আর সিংহের দলের পিছনে কোনও গাড়ি থেকে সেই সে দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন।

ভিডিয়োটি প্রচুর লাইক শেয়ার হলেও, কেউ কেউ কমেন্ট বক্সে সন্দেহ প্রকাশ করেন আসল নয়, গ্রাফিক্স করা ভিডিয়ো এটি। তবে সুশান্ত দাবি করেছেন, ভিডিয়োটি কোনও রকম গ্রাফিক্স নয়, এটি একটি অরিজিনাল ভিডিয়ো। তাঁর কাছে এক মিনিটেরও বেশি বড় একটি ভিডিয়ো।


এ ক্যটাগরির আরো খবর..