ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী মৃত কমপক্ষে ১৮

দি নিউজ ডেক্সঃ হঠাৎ করেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের রাজধানী। একের পর এক আসছে মৃতের খবর। বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙ্গে  মৃত্যু হয়েছে কমপক্ষে১৮ জনের।

শুক্রবার রাত ৮ টা বেজে ৫৫ মিমিটে তুরস্কের ইলাজিগের সিভরাইস  জেলায় কম্পনটি আঘাত হানে। যার জেরে মৃত্যু হয় কমপক্ষে ১৮ জনের। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেছেন, কম্পনের ফলে বেশকিছু বিল্ডিং ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ১৮ জন মারা গিয়েছে, তাঁদের মধ্যে ইলাজিগ প্রদেশের ৮ জন, মালাতিয়াযর ৬ জন বাসিন্দা রয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকমপের পরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল উদ্ধারকারী দল। তাঁরা ভেঙে পড়া বিল্ডিং-এর মাঝে কেউ আটকে পড়েছিল কিনা তা খতিয়ে দেখে। জানা গিয়েছে, ভূমিকম্পের পড়ে প্রায় ৬০ টি আফটার শক পাওয়া গিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।