মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান; চট্টগ্রামে হিজবুত তাহরীর ০৩ সদস্য গ্রেফতার

রিপন দাশ (চট্টগ্রাম): রাত ০৮.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব এএএম হুমায়ুন কবির এর নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিহাদী লিফলেট ও সাংগঠনিক কাগজপত্র বিতরনকালে তিন জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত হল মোঃ ইসমাইল (৪৬) পিতা-মোঃ আঃ কাইয়ুম, সাং-বাবর মঞ্জিল, আব্দুল্লাহ কলোনী, খতিবের হাট, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, মোঃ আমিরুজ্জামান পারভেজ (৩৬), পিতা-মৃত ইয়াছিন, সাং-লায়লা রহমান ম্যানশন, ২য় তলা, ইসমাইল কলোনী, মোহাম্মদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, মোঃ নাজমুল হুদা @ বাবু (২৪), পিতা-সাইফুল ইসলাম, সাং-গুলবাগ আ/এ, অক্সিজেন, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী  নিজ নিজ আবাস স্থলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জিহাদী লিফলেট ও সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অাসামীরা হিজবুত তাহরীর সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে জিহাদী বই, সাংগঠনিক কাগজপত্র ও লিফলেট বিতরন করে আসছে বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।