× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

কালীগঞ্জে মূখী কচুর উপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুুক্তির (মূখী কচু) উপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বারোপাখিয়া গ্রামে ইউএস এইডের সহযোগিতায় আইএফডিসি এ মাঠ দিবসের আয়োজন করে।

কৃষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে শস্য কর্তন ও মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইএফডিসি এর ফারমিং সিস্টেম স্পেশালিষ্ট ড. বদিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার জহুরুল ইসলাম, কৃষক মাজেদুল হক, এসফাকুর রহমান প্রমুখ।

শস্য কর্তন ও মাঠ দিবসের প্রধান অতিথি কৃষি অফিসার জাহিদুল করিম বলেন, অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করতে হবে। এজন্য আধুনিক যন্ত্রপাতি ও কলা কৌশল অবলম্বন করতে হবে। তাই বলে
জমিতে বেশি করে সার প্রয়োগ করে মাটির উর্বরা শক্তি নষ্ট করা যাবেনা। পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের ফসল উৎপাদন করতে হবে।

বিশেষ অতিথিআইএফডিসি এর ফারমিং সিস্টেম স্পেশালিষ্ট ড. বদিরুল ইসলাম বলেন, গুটি ইউরিয়া ব্যবহার করে ৩৩ শতকের এক বিঘা জমিতে কৃষক ৬০ মণ মুখী কচুর ফলন পেয়েছে। পাশাপাশি গুড়া ইউরিয়া ব্যবহার করে একই পরিমান জমিতে মুৃখী কচুর ফসল উৎপাদন হয়েছে ৪০ মন। হাতে কলমে পরীক্ষা করানোর পর তিনি কৃষক ভাইদের গুটি ইউরিয়া ব্যবহারের জন্য আহবান করেন।

শস্য কর্তন ও মাঠ দিবসে এলাকার প্রায় শতাধিক কৃষক, কৃষাণী, সামাজিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..